31 C
আবহাওয়া
৪:৩১ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » সাবেক এমপি মাহবুব আরা গিনি গ্রেপ্তার

সাবেক এমপি মাহবুব আরা গিনি গ্রেপ্তার

সাবেক এমপি মাহবুব আরা গিনি গ্রেপ্তার

বিএনএ,ঢাকা: আওয়ামী লীগের সাবেক এমপি মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) ভোরে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাকে ঢাকায় ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তবে গিনি এমপি কোন মামলায় আটক হয়েছে তা জানা যায়নি।

গাইবান্ধার বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেয়ার অভিযোগে গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সাংসদ ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনিসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে দুটি মামলা হয়েছে।

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম বাদী হয়ে ১৮ আগস্ট সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনিসহ ৯৭ জনকে আসামি করা হয়।

আরেকটি হলো ২৬ আগস্ট জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল হাই সরকার বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনিসহ ১১৪ জনের নাম উল্লেখ করে এবং ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে।

বিএনএনিউজ/ আরএস/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী