28 C
আবহাওয়া
৬:২২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১০ শতাংশ

সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১০ শতাংশ

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম শুরু

বিএনএ, ঢাকা: গত সেপ্টেম্বর মাসে বিশ্ববাজারে ৪৩১ কোটি ৩ লাখ ৩০ হাজার ডলারের পণ্য রপ্তানি করেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। ২০২২ সালের একই মাসে পণ্য রপ্তানি হয়েছিল ৩৯০ কোটি কোটি ৫০ লাখ ডলারের। এ হিসেবে গত মাসে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৩৭ শতাংশ।

রপ্তানি আয় বৃদ্ধির জন্য বিশেষজ্ঞরা গার্মেন্টস পণ্যের রপ্তানি বৃদ্ধিকে মূল কারণ বলে মন্তব্য করছেন।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যানে দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ১ হাজার ৩৬৮ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে বাংলাদেশ থেকে।

২০২২-২৩ অর্থবছরের একই সময়ে পণ্য রপ্তানির অর্থমূল্য ছিল ১ হাজার ২৪৯ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ডলারের।। যাতে রপ্তানি আয় ৯ দশমিক ৫১ শতাংশ বেড়ে ১৩.৬৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

চলতি অর্থবছরে ৬২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। গত অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় ছিল রেকর্ড ৫৫.৫৬ বিলিয়ন ডলার।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা