22 C
আবহাওয়া
৭:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীর মিরপুর থেকে তিন কলেজ ছাত্রী নিখোঁজ

রাজধানীর মিরপুর থেকে তিন কলেজ ছাত্রী নিখোঁজ


বিএনএ ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবী থেকে নগদ টাকা, স্বর্ণালংকার নিয়ে তিন কলেজছাত্রী নিখোঁজ হয়েছে। তারা এক অপরের বান্ধবী। তিনজনই দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর)  বাসা থেকে বের হয়ে তারা আর ফিরে আসেনি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) পল্লবী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ তিন ছাত্রীর একজনের মা।

এতে বলা হয়, বৃহস্পতিবার একই সময়ে তার মেয়েসহ তিনজন নিখোঁজ হয়। তার মেয়ে বাসা থেকে ছয় লাখ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে গেছে। আরেকজন আড়াই ভরি স্বর্ণালংকার এবং অপরজন ৭৫ হাজার টাকা নিয়ে গেছে। তারা মিরপুর–১৪ এলাকায় বাস করে। ওই এলাকারই তিন ব্যক্তি বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে তিনজনকে অপহরণ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, তিনজন নিখোঁজ হয়েছে এমন একটি অভিযোগ এসেছে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না বলে জানান তিনি। তবে, বিদেশে উচ্চশিক্ষার প্রলোভনে এই ছাত্রীরা বাড়ি ছেড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!