20 C
আবহাওয়া
৬:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালী পৌর প্রশাসকের ছুটি বাতিল, কর্মস্থলে যোগদানের নির্দেশ

বোয়ালখালী পৌর প্রশাসকের ছুটি বাতিল, কর্মস্থলে যোগদানের নির্দেশ

বোয়ালখালী পৌর প্রশাসকের ছুটি বাতিল, কর্মস্থলে যোগদানের নির্দেশ

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার প্রশাসক ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরীর মঞ্জুরীকৃত ছুটি বাতিল করা হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) রাকিব হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ ছুটি বাতিল করেন।

ওই আদেশে বলা হয়, গত ২৭ আগস্ট সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্যগত কারণে নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯ এর বিধি-৩(১) (ii) মোতাবেক ২১ আগস্ট হতে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ২৫দিন পূর্ণ গড় বেতনে অর্জিত ছুটি মঞ্জুর করা হয়েছিলো।

বর্তমানে বোয়ালখালী উপজেলায় বন্যা পরবর্তী ত্রাণ কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন জনগুরুত্ব কার্যপরিধি বৃদ্ধি পাওয়ায়, জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা, আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পৌর-১ শাখার ১৮ আগস্ট প্রজ্ঞাপনমূলে বোয়ালখালীর পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান এবং অনুপস্থিতিতে পৌর প্রশাসকের প্রতিকল্প কর্মকর্তার ব্যাপারে নির্দেশনা না থাকায় উপজেলার সার্বিক কার্যাদি সূচারুভাবে সম্পন্নের জন্য মঞ্জুরীকৃত অর্জিত ছুটি হতে ২ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ দিনের পূর্ণ গড় বেতনে মঞ্জুরীকৃত অর্জিত ছুটি বাতিল করা হলো। তাকে ২ সেপ্টেম্বর কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়েছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা