27 C
আবহাওয়া
১০:৪৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চালু হলো বিমানের জাপান ফ্লাইট

চালু হলো বিমানের জাপান ফ্লাইট

ওমানের ফ্লাইট বাতিল করল বাংলাদেশ বিমান

বিএনএ, ঢাকা : ১৭ বছর পর জাপানের সাথে আকাশপথে যুক্ত হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার (১ সেপ্টম্বর) রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ঢাকা-নারিতা বাণিজ্যিক ফ্লাইট উদ্বোধন করেন বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন সোম, বুধ ও শুক্রবার নতুন এই রুটটিতে ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান। মাত্র ৬ ঘণ্টায় ঢাকা থেকে জাপানের নারিতায় পৌঁছানো যাবে।

অবশ্য আগেও জাপানের সাথে আকাশপথে যুক্ত ছিলো বাংলাদেশ। কিন্তু ২০০৬ সালে নারিতা রুট বন্ধের মধ্য দিয়ে বিচ্ছিন্ন হয় সে যোগাযোগ।

ঢাকা-নারিতা রুটে ২৫ জুলাই থেকে টিকেট বিক্রি শুরু করে বিমান। ঢাকা-নারিতা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া ৭০ হাজার ৮২৮ টাকা এবং রিটার্ন টিকেটের মূল্য জনপ্রতি ১ লাখ ১১ হাজার ৬৫৬ টাকা। তবে নতুন রুট উদ্বোধন উপলক্ষে ছাড় দিয়েছে বিমান।

১৯৭৯ সালে বাংলাদেশ বিমানের ঢাকা-টোকিও ফ্লাইট চালু হয়েছিল। ১৯৮১ সালে সাময়িক বিরতির পর তা আবার চালু হয়। তবে, তখন টোকিও বিমানবন্দরের পরিবর্তে ঢাকা-নারিতা গন্তব্যে সেই ফ্লাইট চলত। ক্রমাগত লোকসানের কারণে ২০০৬ সালে এই গন্তব্যে ফ্লাইট বন্ধ করে দেয় বিমান। ১৭ বছর পর আবার আজ সেই ফ্লাইট শুরু হচ্ছে।

বিশেষজ্ঞরা বলেছেন, নারিতা থেকে ঢাকা হয়ে ভারতের কলকাতা, দিল্লি ও নেপালে যাত্রী নিতে পারলে ‘লাভজনক হবে’ বিমানের এই রুট। এই লক্ষ্যে ফ্লাইট শিডিউল পরিবর্তনসহ ক্যাম্পেইন চালানোরও পরামর্শ দিয়েছেন বিমানকে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা