23 C
আবহাওয়া
৭:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রামে ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রামে ছিনতাইকারী গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বন্দর থানা এলাকা থেকে মো. সেলিম (৪১) নামে এক মোবাইল সেট ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে সল্টগোলা ক্রসিং আজাদ কলোনির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সেলিম চট্টগ্রামের আনোয়ারা থানার পরুয়াপাড়া গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে।

আরও পড়ুন: যারা অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে তাদের সাথে কোন সম্পর্ক নেই- মেয়র আকবর

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা।

তিনি জানান, বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে সজল শেখ নামের এক গার্মেন্টসকর্মীর মোবাইল ছিনিয়ে নেয় সেলিম। ভুক্তভোগীর কাছ থেকে খবর পেয়ে রাতেই সল্টগোলা ক্রসিং আজাদ কলোনির সামনে থেকে ছিনতাইকারী সেলিমকে গ্রেপ্তার করা হয়। এসময় ছিনতাই করা মোবাইল ফোন সেট ও একটি ধারালো টিপ ছোরা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার