27 C
আবহাওয়া
৩:২৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সোহরাওয়ার্দী উদ্যান মিছিলে মিছিলে ভরপুর

সোহরাওয়ার্দী উদ্যান মিছিলে মিছিলে ভরপুর

সোহরাওয়ার্দী উদ্যান মিছিলে মিছিলে ভরপুর

ঢাকা:  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ‘স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশে’-এর আয়োজন করেছে ছাত্রলীগ। শুক্রবার(১ সেপ্টেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল ৩টায় শুরু হয় সমাবেশ। এই সময়ের আগেই সোহরাওয়ার্দী উদ্যান মিছিলে মিছিলে ভরপুর হয়ে যায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাদেশ থেকে আসা  ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেছে। শুক্রবার পবিত্র জুমার নামাজের দিন হওয়ায় কাউকে যেন সমাবেশ থেকে বাইরে নামাজ আদায়ে যেতে না হয়, তাই সমাবেশস্থলেই জুমার নামাজের আয়োজন করা হয়। জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি মো. ফরহাদ আলী।তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে ঢাকায় এসেছেন সারাদেশের ছাত্রলীগের জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ও কলেজ ইউনিটের নেতাকর্মীরা।

ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে আসা বাসসহ বিভিন্ন যানবাহন রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল চত্বর, মুহসীন হলের মাঠ ও রাস্তায়, কবি জসীমউদদীন হলের মাঠসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে। এদিকে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ যাতে সৃষ্টি না হয়, সে জন্য ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশের সতর্ক অবস্থান।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ