18 C
আবহাওয়া
৭:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ছাত্রলীগের সমাবেশের মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছাত্রলীগের সমাবেশের মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছাত্রলীগের সমাবেশের মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিএনএ, ঢাকা: ছাত্রলীগের সমাবেশে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী ও ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে তিনি সোহরাওয়ার্দীর সমাবেশে যোগ দেন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের স্মরণে ‘স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ’ আয়োজন করেছে ছাত্রলীগ।

এসময় তাকে স্বাগত জানান ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা। ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

ছাত্রলীগের সমাবেশে অংশ নিতে সারাদেশ থেকে এসে সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান করতে থাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হতে থাকেন তারা। দুপুর ১টার পর থেকে সমাবেশস্থলের প্রবেশমুখে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির গেট, বাংলা একাডেমির সামনের গেট, কালী মন্দিরের গেট ও রমনার আইইবির সামনের গেটেও ভিড় দেখা যায়। এসময় সমাবেশস্থলে প্রবেশ করতে নেতাকর্মীদের দীর্ঘ লাইন দেখা যায়।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সভাপতিত্বে ছাত্র সমাবেশে অংশগ্রহণ করেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারাও।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা