20 C
আবহাওয়া
৩:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বিজ্ঞান ও প্রযুক্তিতে বেশি নজর দিতে হবে : শিক্ষামন্ত্রী

বিজ্ঞান ও প্রযুক্তিতে বেশি নজর দিতে হবে : শিক্ষামন্ত্রী


বিএনএ, ঢাকা : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লব অনেক বড় চ্যালেঞ্জ। শুধু চ্যালেঞ্জ নয়, চতুর্থ শিল্প বিপ্লব অমিত সম্ভবনাও নিয়ে আসছে।  বৃহস্পতিবার (১ সেপ্টম্বর) ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) এর প্রতিষ্ঠার ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শিক্ষামন্ত্রী একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষার ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক বেশি নজর দিতে হবে। তবে  যেটি চাই তা হলো, আমাদের শিক্ষার্থীরা বিজ্ঞান মনস্ক হবে। প্রযুক্তি বান্ধব শুধু নয় প্রযুক্তি ব্যবহারে ও উদ্ভাবনে দক্ষ হতে হবে, সৃজনশীল ও মানবিক হবে। শুধু যা শিখবে তা শেখার মধ্যে নয়, সেটাকে ভালোভাবে প্রয়োগ করতে শিখবে। শুধু চাকরি খুঁজবেন তা নয় উদ্যোক্তাও হবেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের সবগুলো অভিষ্ঠ লক্ষ্য কাজে লাগাতে সামনে যে সময়টা আসছে তা কাজে লাগাতে হবে। সবগুলো অভিষ্ট লক্ষ্য অর্জন করবার জন্য কাজ করতে হবে।

নতুন কারিকুলাম নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শুধু পড়লাম, মুখস্ত করলাম, পরীক্ষা দিলাম, নম্বর পেলাম, ওটা আর কাজে লাগাতে পারছি না, সেই শিক্ষা দিয়ে চলবে না। সে জন্য নতুন কারিকুলাম করেছি প্রাক-প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় পরিবর্তন নিয়ে আসছি। ‘

কারিগরি ও উচ্চশিক্ষা নিয়ে দীপু মনি বলেন, জাতির পিতা বলেছিলেন, মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় দারিদ্র যেন বাধা না হয়ে দাঁড়ায়। সকল শিক্ষার্থীকেই যে উচ্চশিক্ষা নিতে হবে তার কোন মানে নেই। পৃথিবীতে কোথাও নেয় না। যত বেশি উন্নত দেশ দেখবেন তারা তত বেশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উপর বেশি জোর দিয়েছে। ভর্তিতে বেশি জোর দিতে হবে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা