24 C
আবহাওয়া
১১:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » মহাখালীতে স্ত্রীর ছুরিকাঘাতে যুবক খুন

মহাখালীতে স্ত্রীর ছুরিকাঘাতে যুবক খুন

খুন

বিএনএ,ঢাকাঃ রাজধানীর মহাখালীর সাততলা  পাশের বস্তিতে পারিবারিক কলহের জেরে স্ত্রীর ছুরিকাঘাতে শাওন পেদা (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী সুমাইয়াকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাওন। প্রেম করে বিয়ের ১০ মাসের মাথায় স্ত্রী হাতে নিহত হয় শাওন।

নিহত শাওনের বাড়ি পটুয়াখালীর সদর উপজেলার বরুনবাড়িয়া গ্রামে। তিনি ওই এলাকার মৃত মজিবর পেদার ছেলে।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির রাশেদ  বলেন, নিহত শাওন পেশায় পিকআপভ্যান চালক ছিলেন। ১০ মাস আগে প্রেম করে সুমাইয়া আক্তারকে বিয়ে করেন তিনি। বিয়ের পর সুমাইয়া জানতে পারে শাওনের দ্বিতীয় স্ত্রী এবং এক সন্তান আছে। বিষয়টি জানার পর থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।  পারিবারিক কলহের জেরে গতকাল সন্ধ্যায় তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাসায় থাকা ধারালো ছুরি দিয়ে শাওনের পেটে আঘাত করেন সুমাইয়া। পরে সুমাইয়া তাকে উদ্ধার করে মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার মধ্যরাতে মারা যান শাওন।

তিনি জানান, এ ঘটনায় নিহত শাওনের স্ত্রী সুমাইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ধারালো ছুরিটিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বনানী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার