27 C
আবহাওয়া
২:০১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » জবি শিক্ষার্থী মেহেদীর পরিবারকে ১২ কোটি টাকা দিতে রুল

জবি শিক্ষার্থী মেহেদীর পরিবারকে ১২ কোটি টাকা দিতে রুল


বিএনএ, আদালত প্রতিবেদক: পুরান ঢাকার ধূপখোলাবাজারে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১২ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার ( ১ আগস্ট) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একইসঙ্গে পুরান ঢাকার ধূপখোলাবাজারে গ্যাসলাইন বিস্ফোরণ তদন্ত করতে ঢাকা জেলা প্রশাসন ও ওয়াসা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

আইনজীবী মনিরুজ্জামান লিংকন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত সপ্তাহে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেন নিহত মেহেদী হাসানের বাবা আব্দুল লতিফ।

গত ৬ মে পুরান ঢাকার ধূপখোলাবাজারে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মেহেদী হাসান শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মেহেদী হাসান উদ্ভিদবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, গত ১ মে সকালে রাজধানী পুরান ঢাকার গেন্ডারিয়ার ধূপখোলা বাজারে রাস্তার ওয়াসার পানির লাইন মেরামতের সময় পাশাপাশি থাকা গ্যাসলাইনে বিস্ফোরণ ঘটে। এতে মেহেদী হাসান দগ্ধ হয়। বিস্ফোরণের সময় তিনি ধূপখোলায় বাজার করতে গিয়েছিলেন।

বিএনএনিউজ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা