27 C
আবহাওয়া
২:৪৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » প্রমাণ করেছি আওয়ামী লীগই দেশের উন্নতি করতে পারে-শেখ হাসিনা

প্রমাণ করেছি আওয়ামী লীগই দেশের উন্নতি করতে পারে-শেখ হাসিনা

শেখ হাসিনা

বিএনএ, ঢাকা:  প্রধানমন্ত্রী ও বাংলাদেশ  আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমরা প্রমাণ করতে পেরেছি একমাত্র আওয়ামী লীগই পারে বাংলার মানুষের উন্নতি করতে। আমরা সব সময় মানুষের পাশে থাকি, মানুষের পাশে থাকাটাই আমাদের দায়িত্ব ও লক্ষ্য।’

মঙ্গলবার (১ আগস্ট) শোকাবহ আগস্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় বক্তব্য দেন তিনি।

আওয়ামী লীগ প্রতিশোধে বিশ্বাসী না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের যে নির্যাতন করা হয়েছে, তার একভাগ প্রতিশোধ নিলেও ওদের হদিস পাওয়া যেতো না। সন্ত্রাসী, জঙ্গিবাদী কর্মকাণ্ডের কারণে ওরা আজ প্রত্যাখ্যাত।’

‘বিএনপি বলে, আমরা নাকি পালাবার পথ পাবো না। তাদের বলি, আওয়ামী লীগ কোনোদিন পালায় না। মুচলেকা দিয়ে পালিয়েছিলো তারেক জিয়া। আর তখন আমি বিদেশ থেকে জোর করে বাংলাদেশে ফিরে আসি। বিমানবন্দরে গুলির কথা বলা হয়েছিলো, বলেছিল এমন জায়গা নিয়ে যাবে যাতে খোঁজও পাওয়া যাবে না।’

আওয়ামী লীগ সভাপতি ১৫ আগস্টকে জাতির কলঙ্কময় অধ্যায় উল্লেখ করে বলেন, ফিদেল ক্যাস্ট্রো, ইন্দিরা গান্ধী ও মার্শাল টিটোসহ অনেক নেতাই বঙ্গবন্ধুকে সতর্ক করেছিলেন। কিন্তু বঙ্গবন্ধু তাতে সাড়া না দিয়ে বলেছিলেন, ‘ওরা তো আমার ছেলের মতো।’

‘শুধু হত্যা নয়, ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিলো। ৭ মার্চের ভাষণ, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ ছিলো। সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছিলো। যুদ্ধাপরাধীদের রাজনীতিতে পুনর্বাসিত করা হয়, মন্ত্রী বানানো হয়। জিয়ার এই পদাঙ্ক অনুসরণ করেছিল এরশাদ এবং খালেদা জিয়া।’

বিএনএ,নিউজ,জিএন/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ