27 C
আবহাওয়া
৮:৫৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহ জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা

ময়মনসিংহ জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা

ময়মনসিংহ জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা

বিএনএ, ময়মনসিংহ প্রতিনিধি:  ময়মনসিংহ জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ও মহানগর ছাত্রলীগের আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শনিবার (৩১ জুলাই) রাত ১১ টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মোহাম্মদ আল আমিনকে সভাপতি ও হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক করে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। জেলা কমিটিতে সহ-সভাপতি ২৪ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৯ ও সাংগঠনিক সম্পাদক ৯ জন।

প্রথমবারের মত নওশেল আহমেদ অনিকে আহব্বায়ক ও ৭ জনকে যুগ্ম আহবায়ক ও ২৪ জনকে সদস্য করে ময়মনসিংহ মহানগর আহব্বায়ক কমিটি করা হয়। এছাড়াও তানভীর জুবায়ের ইসলাম তারিন ও মো.শরিফুল ইসলামকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয় বলেও ওই বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়। এর আগে গত ২৮ মার্চ কেন্দ্রীয় ছাত্রলীগের এক বিজ্ঞপিতে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

প্রতিনিধি:  হামিমুর রহমান, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩