বিএনএ, বিশ্বডেস্ক : অভিবাসীদের সন্তানদের জন্য জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার নির্বাহী আদেশ বাতিল করেছে মার্কিন সুপ্রিম কোর্ট।
ছয়-তিন ভোটে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখার পক্ষে রায় দিয়েছেন বিচারপতিরা।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস রায়টি লিখেছেন। তিনি উল্লেখ করেছেন যে, যেসব বাবা-মা অবৈধভাবে বা সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তাদের সন্তানরাও মার্কিন সংবিধান অনুযায়ী “জন্মসূত্রে নাগরিক”।
রায়ে তিনি চতুর্দশ সংশোধনীর ইতিহাসের প্রসঙ্গ টেনেছেন, যা গৃহযুদ্ধের পর আমেরিকার মাটিতে জন্মগ্রহণকারী, মুক্ত হওয়া ক্রীতদাসদের নাগরিকত্বের প্রশ্নটি মীমাংসা করার জন্য পাস করা হয়েছিল।
বিচারপতি রবার্টস লিখেছেন, “নাগরিকত্ব তখন এবং এখনও অধিকারের অংশ- অর্থাৎ আমাদের রাজনৈতিক সম্প্রদায়ে অবাধে অংশগ্রহণের অধিকার। চতুর্দশ সংশোধনীর প্রণেতারা এর মাধ্যমে ‘এ দেশে জন্মগ্রহণকারী প্রত্যেক ব্যক্তির’ জন্য সুযোগ প্রসারিত করেছিলেন। আমরা আজ সেই প্রতিশ্রুতি রক্ষা করছি।”
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

