29 C
আবহাওয়া
৭:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » উদয়ন এক্সপ্রেসে তরুণী ধর্ষণকাণ্ডে ক্যাটারিংয়ের ৪ কর্মী রিমান্ডে

উদয়ন এক্সপ্রেসে তরুণী ধর্ষণকাণ্ডে ক্যাটারিংয়ের ৪ কর্মী রিমান্ডে


বিএনএ, চট্টগ্রাম: চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার চার যুবককে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত। ওই চার যুবক সবাই ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের (ক্যাটারিং সার্ভিস) কর্মী ছিলেন।

সোমবার (১ জুন) দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুন শুনানি শেষে এ আদেশ দেন। গত ২৬ জুন সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে তরুণীকে ধর্ষণের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চারজন হলেন মোহাম্মদ জামাল (২৭), মোহাম্মদ শরীফ (২৮), মোহাম্মদ আবদুর রব (২৮) ও মোহাম্মদ রাশেদ (২৭)।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, ট্রেণে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃতদের আজকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানির পর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিএনএনিউজ/নাবিদ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী