27 C
আবহাওয়া
১:৩৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ব্যাংক হলিডে আজ, বন্ধ থাকবে শেয়ারবাজারও

ব্যাংক হলিডে আজ, বন্ধ থাকবে শেয়ারবাজারও

bank

বিএনএ ডেস্ক: প্রতিবছরের মতো আজ ১ জুলাই ব্যাংক হলিডে। ফলে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ব্যাংকে লেনদেন হবে না। বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও। ২০২৪ সালের অর্ধবার্ষিক হিসাব বিবরণী চূড়ান্ত করার জন্য আজ ব্যাংকের প্রধান কার্যালয় ও কিছু শাখা খোলা থাকবে। তবে গ্রাহক পর্যায়ে কোনো লেনদেন হবে না।

ষান্মাসিক ও বার্ষিক হিসাব বিবরণী প্রস্তুতের জন্য প্রতিবছরের ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে পালিত হয়। ব্যাংক হলিডের দিন বাংলাদেশ ব্যাংক বা গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম করে না ব্যাংকগুলো।

ব্যাংকাররা জানান, ব্যাংকগুলো ৩০ জুন ভিত্তিক অর্ধবার্ষিক আর্থিক হিসাব বিবরণী এবং ৩১ ডিসেম্বর ভিত্তিক বার্ষিক আর্থিক হিসাব বিবরণী প্রস্তুত করে। বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্র করে বিবরণী তৈরি করা হয়।

যেহেতু সারা বছরের হিসাব বিবরণী চূড়ান্ত করার বিষয় থাকে, যে কারণে বছরের এ দু’দিন ব্যাংক হলিডে পালিত হয়। এর মাধ্যমে বছরের হিসাব ক্লোজ করা হয়। যদিও নিরীক্ষিত বার্ষিক বিবরণী চূড়ান্ত করতে অনেক সময় লাগে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ