23 C
আবহাওয়া
১১:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » হাসপাতালে মরদেহ রেখে পালিয়ে গেল স্বজনরা

হাসপাতালে মরদেহ রেখে পালিয়ে গেল স্বজনরা

চট্টগ্রাম

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার মেরিন সিটি হাসপাতালে এক মহিলার (৩৫) মরদেহ রেখে পালিয়ে গেছে তার স্বজনরা। বুধবার (৩০ জুন) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে বায়েজিদ থানা পুলিশ ওই হাসপাতাল থেকে মরদেহটি নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে রাখে।

বায়েজিদ থানার এসআই মো. খোরশেদ জানান, খবর পেয়ে মেরিন সিটি হাসপাতাল থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শীলাব্রত বড়ুয়া জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বায়েজিদ থানা পুলিশ এক অজ্ঞাত নারীর মরদেহ নিয়ে আসে। পরে মরদেহটি মর্গে রাখা হয়। তবে এখন পর্যন্ত মরদেহ নিয়ে যেতে কেউ যোগাযোগ করেনি।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা