31 C
আবহাওয়া
৩:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » রিমালে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ১০৩ কোটি টাকার ক্ষতি

রিমালে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ১০৩ কোটি টাকার ক্ষতি

ঝড়

বিএনএ ডেস্ক: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ৩ কোটি ৩ লাখ ৯ হাজার ৭০২ জন গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।

শুক্রবার (৩১ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩ কোটি ২০ হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দিতে পেরেছে আরইবি। অবশিষ্ট ২ লাখ ৮০ হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলমান রয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) গতকালই বিদ্যুৎ বিচ্ছিন্ন সব গ্রাহককে পুনঃসংযোগ দিয়েছে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বাকি এক শতাংশ গ্রাহকের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হচ্ছে উল্লেখ করে মীর মোহাম্মদ আসলাম উদ্দিন জানান, প্রাথমিক তথ্যানুসারে ১০৩ কোটি ৩৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, ৮০টি সমিতির মধ্যে ৬০টি সমিতির শতভাগ গ্রাহককে সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। সমিতি, আরইবি ও ঠিকাদার মিলিয়ে বর্তমানে প্রায় ১৭ হাজার মানুষ মাঠে কাজ করছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী