18 C
আবহাওয়া
৮:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আকাশপথে ভ্রমণে বাড়ছে খরচ

আকাশপথে ভ্রমণে বাড়ছে খরচ


বিএনএ, ঢাকা: দেশের অভ্যন্তরে আকাশপথে ভ্রমণে করের আওতা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে বিদেশগামী বিমানাযাত্রীদের কর ৬৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাবও দেয়া হয়েছে। বিদেশ যেতে স্থলপথের কর ৫০০ টাকা থেকে এক হাজার টাকা এবং নৌপথের কর ৮০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই কথা জানান।

মূলত ডলার সাশ্রয়ে অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ হ্রাস করা, কৃচ্ছ্রতার অভ্যাস গড়ে তোলা এবং নতুন রাজস্ব আয়ের খাত তৈরি করতে এই প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।

আকাশপথে দেশের বিভিন্ন গন্তব্যে যেতে যাত্রীদের ২০০ টাকা ভ্রমণ কর দিতে হবে। এছাড়া সার্কভুক্ত দেশগুলোতে ভ্রমণ কর ৬৭ শতাংশ বাড়িয়ে ২ হাজার টাকা, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে ৩৩ শতাংশ বেড়ে ৪ হাজার টাকা এবং অন্যান্য দেশে ৫০ শতাংশ বেড়ে ৬ হাজার টাকা ভ্রমণ কর দিতে হবে।

এদিকে স্থল ও সমুদ্রপথে বিদেশ যেতে ১ হাজার টাকা ভ্রমণ কর দিতে হবে। এতদিন এই করের হার ছিল ৫০০ টাকা।

২০২২-২৩ অর্থবছরের ৯ মাসে অর্থাৎ মার্চ পর্যন্ত ভ্রমণ কর আদায় ৯৪ শতাংশ বেড়ে ১ হাজার ৬৯ কোটি টাকা হয়েছে। যা চলতি অর্থবছরে কর কর্তৃপক্ষের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। তবে, উড়োজাহাজ ভ্রমণ সম্পর্কিত সর্বশেষ তথ্য জানা যায়নি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশ থেকে প্রায় ৫০ লাখ যাত্রী উড়োজাহাজে বিদেশ ভ্রমণ করেছেন, যা আগের বছরের ২০ লাখের চেয়ে ১৪৫ শতাংশ বেশি। ২০২২ সালে অভ্যন্তরীণ ভ্রমণকারীর সংখ্যা ২০২১ সালের চেয়ে ৭০ শতাংশ বেড়ে সাড়ে ৫০ লাখ হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা