28 C
আবহাওয়া
৩:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে সাপের দংশনে মেম্বার আহত

মিরসরাইয়ে সাপের দংশনে মেম্বার আহত

মিরসরাইয়ে সাপের দংশনে মেম্বার আহত

বিএনএ, মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাইয়ে জামাল উল্লাহ (৭০) নামে এক সাবেক মেম্বারকে দংশন করেছে গোখরা সাপ। মঙ্গলবার (১জুন) সকালে নিজের ফসলি জমিতে কাজ করতে গেলে এই ঘটনা ঘটে।

আহত জামাল উল্লাহ মেম্বার উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পশ্চিম মলিয়াইশ মনির উদ্দিন হাজী বাড়ির বাসিন্দা। তিনি বর্তমানে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহতের ভাতিজা আলতাফ হোসেন জানান, তার চাচা জামাল উল্লাহ ফসলি জমিতে চাষের কাজ করার সময় ঝোঁপ থেকে একটি বিষধর গোখরা সাপ দংশন করে। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে সাথে কাজ করতে আসা লোকজন দ্রুত উদ্ধার করে সরাসরি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দ্রুত চিকিৎসা পাওয়ায় তিনি বর্তমানে শংকামুক্ত রয়েছেন।

বর্তমান ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান, সাবেক মেম্বার জামাল উল্লাহকে শুনেছি সাপে কাটছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিএনএনিউজ/আশরাফ উদ্দিন,বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা