28.4 C
আবহাওয়া
১১:১৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » হেফাজত নেতা আজিজুল হকের ৬ দিনের রিমান্ড

হেফাজত নেতা আজিজুল হকের ৬ দিনের রিমান্ড

হেফাজত নেতা আজিজুল হক

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে পৃথক দুই মামলায় ৬ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে হেফাজতের অন্য তিন নেতাকেও বিভিন্ন মেয়াদে রিমান্ড ও শ্যোন অ্যারেস্ট করার আদেশ দিয়েছে।

মঙ্গলবার (১ জুন) বিকেলে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদার আদালত এ আদেশ দেন। বিষয়টি জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (আদালত) হুমায়ুন কবির।

তিনি জানান, হেফাজতের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীর দুই মামলায় ৩ দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া আফতাব উদ্দিন নামের আরেক হেফাজতকর্মীর ৩ মামলায় ৩ দিন করে মোট ৯ দিনের রিমান্ড মঞ্জুর এবং বাবুনগরীর প্রেস সচিব ইনামুল হাসান ফারুকীকে দুই মামলায় ও নুরুল ইসলাম নামের হেফাজতের এক নেতাকে তিন মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দিয়েছেন আদালত।

এর আগে গত ১১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের হাটহাজারীতে র্যা বের সঙ্গে যৌথ অভিযানে আজিজুল হককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর ১২ এপ্রিল ২০১৩ সালে পল্টন থানায় করা মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত। ওই মামলায় ১৮ এপ্রিল আরও ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত।

২০১৩ সালের ৫ মে হেফাজতের তাণ্ডবে পল্টন থানায় দায়ের করা পুলিশের মামলার ১৫৭ নম্বর আসামি আজিজুল হক ইসলামাবাদী। ওই ঘটনায় মদদদাতাদের সম্পর্কে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।

প্রসঙ্গত, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে গত ২৬ মার্চ থেকে ২৮ মার্চ হেফাজতের বিক্ষোভ-হরতাল থেকে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ঢাকাসহ বিভিন্ন স্থানে সহিংসতা ছড়ায়। হাটহাজারীতে থানা আক্রমণ, ভূমি অফিসে ভাংচুর, ডাক বাংলোতে হামলাসহ বিভিন্ন সহিংস ঘটনায় পুলিশ একাধিক নাশকতার মামলা করে।

সহিংসতার ঘটনায় বাবুনগরীসহ ১৪৮ জনের নাম উল্লেখ করে হাটহাজারী থানায় সাড়ে চার হাজার জনকে আসামি করে ১০টি মামলা করে পুলিশ। এসব মামলায় এ পর্যন্ত ৭৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু