32 C
আবহাওয়া
১১:২২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » বিনা লাইসেন্সে দোকানে অকটেন রাখায় জরিমানা

বিনা লাইসেন্সে দোকানে অকটেন রাখায় জরিমানা

বিনা লাইসেন্সে দোকানে অকটেন রাখায় জরিমানা

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের বন্দর থানাধীন এলাকার বিনা লাইসেন্সে অকটেন বিক্রি করায় মনজুরুল আলম নামের এক দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই দোকান থেকে ৫৫ লিটার অকটেন জব্দ করা হয়।

মঙ্গলবার (১ জুন) নগরীর বন্দর থানার পুরাতন পোর্ট মার্কেটে এই অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই)বন্দর টিমের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, মনজুরুল আলমের দোকানে লাইসেন্স ছাড়া অকটেন বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ৫৫ লিটার অকটেন জব্দ এবং দোকান মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা