29 C
আবহাওয়া
৮:৩৭ অপরাহ্ণ - আগস্ট ২১, ২০২৬
Bnanews24.com
Home » পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই

পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই


বিএনএ, ঢাকা : রাজধানীর রাস্তায় গড়িতে বসা পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে আইফোন কেড়ে নিয়ে পালিয়েছে এক ছিনতাইকারী। রোববার সন্ধ্যায় বিজয় সরণি এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার বিকেলে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ৩০ মে সন্ধ্যা ৭টার দিকে পরিকল্পনা কমিশন থেকে মন্ত্রী বিজয় সরণি যাচ্ছিলেন। তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন, গাড়ির জানালা খোলা ছিল। সে সময় ফোনটি ছিনতাই হয়। ঘটনার পরে একটি মামলা দায়ের হয়েছে। এখনো ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ তদন্ত করছে।’

মঙ্গলবার পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ের মান্নান বলেন, “রোববার সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাবার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে মোবাইল ব্রাউজ করছিলাম। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে দৌড় দেয়।

“ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কি ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সম্বিৎ ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল।“

পরিকল্পনামন্ত্রী বলেন, “গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি।“

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ