28 C
আবহাওয়া
৩:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ইউক্রেন জুড়ে ফের রুশ ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেন জুড়ে ফের রুশ ক্ষেপণাস্ত্র হামলা


বিএনএ, বিশ্বডেস্ক : তিনদিনে দ্বিতীয়বার ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। সোমবার (১ মে) ভোরে এ হামলা চালানো হয়।

রুশ ক্ষেপণাস্ত্র হামলার প্রধান টার্গেট ছিল মধ্যাঞ্চলীয় শহর দেনিপ্রোর কাছের ছোট একটি শহর পাভলোরার্ড।

ক্ষেপণাস্ত্রের আঘাতে পাভলোরার্ডের কিছু গুদামের ব্যাপক ক্ষতি হয়েছে। গুদামে কী ছিল তা পরিষ্কার নয়।

ঐ হামলার কয়েক ঘণ্টা পরই রাজধানী কিয়েভসহ ইউক্রেন জুড়ে এয়ার রেইড সাইরেন বেজে ওঠে।

ইউক্রেনের সেনাবাহিনী বলেছে তারা দেশের বিভিন্ন জায়গায় রাশিয়ার ছোড়া ১৮টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ১৫টি আকাশে থাকতেই গুলি করে ধ্বংস করে দিয়েছে।

তবে রণাঙ্গন থেকে ৭০ মাইল দূরে পাভরোহার্ড শহরের দিকে টার্গেট করে ছোঁড়া রুশ ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করা সম্ভব হয়নি বলে মনে হচ্ছে।

সোশাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা গেছে ক্ষেপণাস্ত্র আঘাত করার পর বিশাল এলাকা জুড়ে আগুন জ্বলছে।

উল্লেখ্য যে শনিবার ক্রাইমিয়ার সেভাস্তোপোল বন্দরে রুশ নৌবাহিনীর জন্য জ্বালানি সংরক্ষণের ডিপোতে ড্রোন হামলার পরদিনই ইউক্রেনের রেল অবকাঠামো এবং জ্বালানি তেলের ডিপো টার্গেট করে এই হামলা চালানো হলো।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা