23 C
আবহাওয়া
৩:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রাবির ৯ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

রাবির ৯ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

রাবিতে এখনও ফাঁকা আছে ৫৪ হাজার আবেদন!

বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৯টি অনুষদের ৯ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক। সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে তারা এ পদক পেতে যাচ্ছেন।

রোববার (৩০ এপ্রিল) প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের নাম প্রকাশ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদকের জন্য মনোনীত ৯ শিক্ষার্থী হলেন: আরবি বিভাগের শিক্ষার্থী হাসমতুল্লাহ (৩.৯১), আইন বিভাগের শিক্ষার্থী আফসান এলাহি (৩.৮২), পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. কাদেরী কিবরিয়া (৩.৯৮), ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের রমজান আলী (৩.৯১), আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মুসতাকিম খান (৩.৮২), বোটানি বিভাগের ইসরাত জাহান ইলা (৩.৯৬), এগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সুমাইয়া আফসানা সুমি (৩.৯৭), ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. শরিফুল ইসলাম (৩.৮৭) এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের মনিকা আমেলিয়া (৩.৮৬)।

প্রসঙ্গত, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এ বছর প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৭৮ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।

বিএনএ/সাকিব, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে