29 C
আবহাওয়া
৫:২৩ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৪ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৪ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৪ জন

বিএনএ, ঢাকা: এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সোমবার (১ মে) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে ২৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ২১ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি তিনজন দেশের অন্যান্য জেলার হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৬০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৪৬ জন ঢাকার মধ্যে এবং ১৪ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১ মে ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৪১ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪৭৫ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৯৪৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৪৮৭ জন ঢাকার বাসিন্দা, বাকি ৪৫৮ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট