27 C
আবহাওয়া
১:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মিয়ানমারে ভূমিকম্প, কেঁপেছে পার্বত্য চট্টগ্রামও

মিয়ানমারে ভূমিকম্প, কেঁপেছে পার্বত্য চট্টগ্রামও

মিয়ানমারে ভূমিকম্প, কেঁপেছে পার্বত্য চট্টগ্রামও

বিএনএ ডেস্ক : মিয়ানমারের ফালাম শহরে ৪ দশমিক ৯ মাত্রার  ভূমিকম্প অনুভূত হয়েছে  । এর প্রভাব অনুভূত হয়েছে বাংলাদেশের দক্ষিণ-পূর্বের পার্বত্যাঞ্চলেও। বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে এ ভূকম্পন আঘাত হানে ।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের মনিওয়া শহর থেকে ১১৫ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে। কেন্দ্রের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পটি মিয়ানমারে চার থেকে পাঁচ সেকেন্ড স্থায়ী হয়েছিল বলে জানা গেছে। এর প্রভাব বাংলাদেশেও অনুভূত হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন অনেকে। প্রতিবেশী ভারতীয় রাজ্য মিজোরামও এতে কেঁপে উঠেছিল বলে জানিয়েছেন বাসিন্দারা।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের