24 C
আবহাওয়া
১২:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চমেক হাসপাতালে সংঘর্ষের ঘটনায় নওফেল গ্রুপের পাল্টা মামলা

চমেক হাসপাতালে সংঘর্ষের ঘটনায় নওফেল গ্রুপের পাল্টা মামলা

চট্টগ্রামে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সংঘর্ষের ঘটনায় পাল্টা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে পাঁচলাইশ থানায় এ মামলা দায়ের করেন চমেক ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলাম জয়। তিনি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসাবে পরিচিত। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় ১৮ জন জ্ঞাত ও অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। মামলার আসামিরা সবাই সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের অনুসারী। মামলায় চমেক ছাত্রলীগের সভাপতি ও ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার বাদি ডা. হাবীবুর রহমানকে প্রধান আসামি করা হয়।

বাকি আসামিরা হলেন- আল-আমিন ইসলাম শিমুল, ওসমান গনি, অতন্দ্র আকাশ, আলনার শাহরিয়ার, মাসুম বিল্লাহ মাহিন, সাইফুল আলম লিমন, ফরিদ আহমেদ, সুজয় মান বড়ূয়া জিতূ, ওয়াহেদুল আলম শিমুল, আলাউদ্দিন আলো, শাহরিয়ার মো. রাহাতুল ইসলাম, মিনহাজ আরমান লিখন, মাহাদী বিন হাসিম, তাজওয়ার রহমান অয়ন, পল্লব বিশ্বাস, মো. ইফরাইন, রবিউল হোসেন প্রকাশ রবিউল।

এরআগে মঙ্গলবার (২৭ এপ্রিল) চমেক হাসপাতাল ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার দুপুরে পাঁচলাইশ থানায় মামলা করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারীরা।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে