23 C
আবহাওয়া
১:২৮ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » লোহাগাড়ায় খুঁটির সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

লোহাগাড়ায় খুঁটির সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

লোহাগাড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিএনএ, চট্টগ্রাম:চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বিজ্রের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মো. অনিক (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সেনের হাট এলাকায় ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনিক ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরুল কবিরের ছেলে।

জানা গেছে, ব্রিজের ওপর খুঁটির সাথে ধাক্কা লেগে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয় অনিক। স্থানীয়রা তাকে উদ্ধার করে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মারা গেছে জানালে স্বজনেরা তা বিশ্বাস না করে আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসকও তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগাড়া থানার এসআই সীমান্ত জানান, স্বজনরা হাসপাতাল থেকে নিহতের মরদেহ বাড়ি নিয়ে গেছে।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা