23 C
আবহাওয়া
৪:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চবি সাংবাদিক সমিতির ইফতার সামগ্রী বিতরণ

চবি সাংবাদিক সমিতির ইফতার সামগ্রী বিতরণ


বিএনএ, চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের ৩০ জন দিনমজুর ও  রিকশা চালককে ইফতার সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। রোববার (৩১ মার্চ) দুপুর ২টায় চাকসু ভবনের সামনে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ  ইফতার সামগ্রী তুলে দেন চবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের। চবি উপাচার্য সাংবাদিক সমিতির এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে ধনাঢ্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ আজহার, সহ-সভাপতি আহমেদ জুনায়েদ, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক ইমাম ইমুসহ কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএনএ / সুমন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে