25 C
আবহাওয়া
১০:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে শখের রাজহাঁস-মোরগ চুরি

বোয়ালখালীতে শখের রাজহাঁস-মোরগ চুরি

বোয়ালখালীতে শখের রাজহাঁস-মোরগ চুরি

বিএনএ, বোয়ালখালী : চট্টগ্রামের বোয়ালখালীতে ঘরের তালা ভেঙে ডিমপাড়া একটি রাজহাঁস ও একটি মোরগ চুরি হয়েছে। সেই সাথে চোরের দল নিয়ে গেছে পাশের বাড়ির রান্নাঘরের বৈদ্যুতিক বাল্বও। শুক্রবার (৩১ মার্চ) দিবাগত রাতে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী নাথ পাড়ায় এ চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, চোরেরা আকুবদণ্ডী গ্রামের শুভ নাথের ডিমপাড়া শখের রাজহাঁস ও মোরগ শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় ঘরের তালা ভেঙে নিয়ে যায়। এসময় তাদের পাশের বাড়ির সজল নাথের রান্নাঘরের এনার্জি বাল্বটিও খুলে নিয়ে গেছে চোরের দল।

শুভ নাথ জানান, শুক্রবার দিবাগত রাত ৯টার পর রাতের কোনো এক সময়ে চোর এ ঘটনা ঘটিয়েছে। শখ করে গত তিন মাস আগে আড়াই হাজার টাকা দিয়ে হাঁসটি কিনেছিলাম। হাঁসটি ডিম পাড়তো। হাঁসের সাথে রাখা ২ কেজি ওজনের মোরগটিও চোর নিয়ে গেছে। মোরগটি আসন্ন পহেলা বৈশাখের দিন পরিবারের সাথে খাওয়ার জন্য কিনেছিলাম।

সজল নাথ বলেন, তার রান্না ঘরের বৈদ্যুতিক বাল্ব, দুধ পাউডার, চিনি ও চা-পাতা নিয়ে গেছে। তার স্ত্রী সকালে চা বানাতে গিয়ে বিষয়টি টের পান।

স্থানীয় ইউপি সদস্য জোবাইদা রুনু জানান, এলাকায় ইদানিং ছিঁচকে চোরের উৎপাত বেড়ে গেছে। প্রায় প্রতিদিনই চুরির ঘটনা ঘটছে। হাঁস-মুরগি, রান্নাঘরের জিনিসপত্রসহ কোনো কিছুই বাদ দিচ্ছে না চোরের দল।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা