27 C
আবহাওয়া
২:০৩ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » সাংবাদিক শামসুজ্জামানকে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর

সাংবাদিক শামসুজ্জামানকে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর

সাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে প্রেরণ

বিএনএ, ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আবারও কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছে। শনিবার (১ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে তাকে একটি প্রিজন ভ্যানে করে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (৩১ মার্চ) দুপুর দেড়টার দিকে শামসুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ স্থানান্তর করা হয়। দুপুরে তাকে বহনকারী প্রিজন ভ্যানটি কাশিমপুর কারাগারে পৌঁছায়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সাংবাদিক শামসুজ্জামানকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। রাতে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ ছিলেন। শনিবার সকাল সোয়া ১০টায় তাকে আবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হচ্ছে।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট