25.8 C
আবহাওয়া
৮:১৬ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানে যাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ১২

পাকিস্তানে যাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ১২


বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তানে করাচীতে জাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) শহরের নৌরুস মোড়ের একটি কারখানার যাকাত বিতরণ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।

মৃতদের মধ্যে ৯ জন নারী এবং তিন শিশু রয়েছে।

খবরে বলা হয়, যাকাত সংগ্রহ করতে সকাল থেকেই ওই কারখানায় শত শত মানুষ জড়ো হতে থাকেন। একপর্যায়ে মানুষ আতঙ্কিত হয়ে একে অন্যকে ধাক্কা দেওয়া শুরু করলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন।

হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় তদন্তকাজ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ এ ঘটনায় করাচি কমিশনারকে প্রতিবেদন দিতে বলেছেন। মুখ্যমন্ত্রী এ ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে বলেছেন, যেকোনো ধরনের রেশন বিতরণ ও কল্যাণমূলক কাজ করতে গেলে আগে প্রশাসনকে জানাতে হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?