29 C
আবহাওয়া
৫:০১ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

বিএনএ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের দিরাইয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (০১ এপ্রিল) বিকেলে বাড়ির পাশের ডোবায় পড়ে তাদের মুত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়।

মৃত তিন শিশুর বাড়ি উপজেলার করিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চান্দপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে ডোবার পাড়ে খেলতে গিয়ে নিখোঁজ হয় চান্দপুর গ্রামের প্রদীপ দাসের ছেলে প্রমিত দাস (৫), দিপু দাসের ছেলে রক্তিম দাস (৬) ও দীপক দাসের মেয়ে বৃন্দা (৭) দাস। পরে গ্রামবাসী অনেক খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে ৪টার দিকে ডোবা থেকে ওই তিন শিশুর মরদেহ উদ্ধার করে।

দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, শিশুদের মরদেহ বাড়িতে রাখা আছে। ঘটনাস্থলে আমি যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারব।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট