29 C
আবহাওয়া
৩:৪২ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » নিউজিল্যান্ডে বৃষ্টিবিঘ্নিত শেষ ম্যাচ, টস হতে দেরি

নিউজিল্যান্ডে বৃষ্টিবিঘ্নিত শেষ ম্যাচ, টস হতে দেরি

নিউজিল্যান্ডে বৃষ্টিবিঘ্নিত শেষ ম্যাচ, টস হতে দেরি

বিএনএ, ক্রীড়া ডেস্ক :  অকল্যান্ডের শেষ ম্যাচে বৃষ্টির কবলে পড়েছে নিউজিল্যান্ড-বাংলাদেশ ম্যাচ।   তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির মধ্য দিয়ে শেষ হচ্ছে টাইগারদের নিউজিল্যান্ড সফর। অকল্যান্ডের ইডেন পার্কে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হওয়ার কথা ম্যাচটি। তবে বৃষ্টির কারণে টস দেরিতে হচ্ছে।

দলকে নেতৃত্ব দিচ্ছে লিটন দাস। আগের দুই টি-টোয়েন্টির মতো শেষ ম্যাচেও খেলতে পারছেন না মুশফিকুর রহিম। হ্যামিল্টনে প্রথম টি-টোয়েন্টিতে বাজে পারফরমেন্সে ৬৬ রানে হারে টাইগাররা।  নেপিয়ারে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচেও ২৮ রানে হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে হলে আজকের ম্যাচে জিততেই হবে টাইগারদের।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ:
লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাইম, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত , আফিফ হোসেন, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ:
ফিন অ্যালেন, মার্টিন গাপটিল, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক ব্যাটসম্যান), উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), ইস সোধি, অ্যাডাম মিলনে ও হামিশ ব্যানেট।

বিএনএ/ ওজি 

 

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট