বিএনএ, বিশ্বডেস্ক : ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন ইরানের প্রাক্তন রাষ্ট্রপতি মাহমুদ আহমেদিনেজাদ। ইসরাইলের মিডিয়া হায়ম-এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, আহমেদিনেজাদকে তার বাসভবনে লক্ষ্য করে হামলা চালানো হয়। ইসরাইলি মিডিয়া এ হত্যাকাণ্ডকে উচ্চপদস্থ ইরানি কর্মকর্তাদের লক্ষ্য করে চলমান অভিযানের অংশ হিসেবে বর্ণনা করেছে।
আহমেদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। কঠোর মতাদর্শের জন্য পরিচিত তিনি।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

