28 C
আবহাওয়া
৯:৩০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে গলায় ফাঁস দিয়ে আইনজীবির আত্মহত্যা

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে আইনজীবির আত্মহত্যা

চট্টগ্রামে কিশোরীর আত্মহত্যা

বিএনএ, ঢাকা : রাজধানীর কলাবাগানে ক্রিসেন্ট রোড এলাকার একটি বাসায় টাইটাস হিল্লোল রেমা(৫৫) নামে সুপ্রিম কোর্টের আইনজীবীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১মার্চ)দুপুরে দিকে মরদেহ উদ্ধার করে আইনের প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কলাবাগান থানার উপ-পরিদর্শক(এস আই) নন্দন কুমার দাস জানান, আমরা খবর পেয়ে কলাবাগান ক্রিসেন্ট রোড ১১৪ নম্বর বাসার চারতলার ফ্লাটে ঝুলন্ত মরদহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তে জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ছিলেন তিনি।বেশ কিছু  দিন ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতো হতাশা গ্রস্থ হয়ে হলুদ রংয়ের প্লাস্টিকের লাইলনের রশি গলায পেচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দেয়। পরে আমরা  গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার নিহতের গ্রামে বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার  রামপুরা গ্রামের লিডিং স্টোন রেমার ছেলে। বর্তমানে,কলাবাগান ক্রিসেন্ট রোড ১১৪ নং  বাসার ৪তলায় নিজ ফ্লাটে থাকতেন। নিহতের দুই  মেয়ে রয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত