28.4 C
আবহাওয়া
১:৩৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু


বিএনএ, গাজীপুর : গাজীপুরের শিববাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুলবুল আহমেদ সরকার (৬০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (১ মার্চ) সকালে শিববাড়ি মোড়ের সাউথ ইষ্ট ব্যাংকের পাশের ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বুলবুল আহমেদ সরকার গাজীপুর সিটির সদর মেট্রো থানার মধ্য ভুরুলিয়া এলাকার আবদুর রশিদ সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে ওই ছাদে ঢালাই পরবর্তী কাজ করতে যান বুলবুল। এ সময় পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে গুরুতর আহত হন বুলবুল। সহকর্মীরা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বুলবুলকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন মেট্রো সদর থানার পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু