25 C
আবহাওয়া
৯:২১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » নিহতদের দাফনে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

নিহতদের দাফনে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে: ত্রাণ প্রতিমন্ত্রী


বিএনএ, ঢাকা : রাজধানীর বেইলি রোডের একটি ভবনে অগ্নিকাণ্ডে নিহতদের দাফনের জন্য আর্থিক সহায়তা দেবে সরকার। শুক্রবার (১ মার্চ) সকাল ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মর্মান্তিক এ ঘটনায় নিহতদের দাফনের জন্য মন্ত্রণালয় থেকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের প্রতিমন্ত্রী আরও বলেন, দাফন সহায়তার পাশাপাশি অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার ব্যয়ভারও সরকার বহন করবে।

নিহতদের পরিবারকে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সহায়তা ও সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন