25 C
আবহাওয়া
৯:২০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বেইলি রোডে অগ্নিকাণ্ডে ভিকারুননিসার শিক্ষিকার মৃত্যু

বেইলি রোডে অগ্নিকাণ্ডে ভিকারুননিসার শিক্ষিকার মৃত্যু


বিএনএ, ঢাকা : রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে  লাগা আগুনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা শাহনাজ পারভীন নিহত হয়েছেন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির ইংরেজি বিষয়ের শিক্ষিকা ছিলেন বলে জানা গেছে।

শুক্রবার (১ মার্চ) সকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আলাপ হয় রিফাতুল ইসলাম নামের এক যুবকের সঙ্গে। তিনি নিহত শাহনাজ পারভীনের মরদেহ শনাক্ত করেন।

তিনি সাংবাদিকদের জানান, তার ছোট বোন ভিকারুননিসা নূন স্কুলে দশম শ্রেণিতে পড়ে। তার বোন শিক্ষিকা ম্যাডামকে চিনতে পেরেছে। শাহনাজ পারভীন ইংরেজি বিষয়ের শিক্ষিকা। তার মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে আছে। তার স্বজনরা খবর পেয়ে হাসপাতালে আসছেন।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের মোট ১৩ ইউনিট। এতে এখন পর্যন্ত ৪৩ জন নিহতের তথ্য পাওয়া গেছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন । মরদেহের কাগজপত্র যাছাই বাছাই করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন