25 C
আবহাওয়া
৯:২০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আগুনে বুয়েট শিক্ষার্থী নাহিয়ান ও লামিশার মৃত্যু

আগুনে বুয়েট শিক্ষার্থী নাহিয়ান ও লামিশার মৃত্যু

আগুনে বুয়েট শিক্ষার্থী নাহিয়ান ও লামিশার মৃত্যু

 ঢামেক হাসপাতাল প্রতিনিধি:  রাজধানীর বেইলি রোডে ‘কাচ্চি ভাই রেস্টুরেন্ট’ ভবনে লাগা আগুনে প্রাথমিকভাবে যে ৪৪ জনের মৃত্যু হয়েছে তাদের পরিচয় ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

বেইলি রোডে
বেইলি রোডে

 

গভীর রাতে জানা যায়, আগুনে পুড়ে মারা যাওয়াদের মধ্যে রয়েছেন, নটরডেম কলেজের সাবেক ছাত্র ও বুয়েটের ইইই বিভাগে বর্তমানে অধ্যয়নরত নাহিয়ান আমিন। অগ্নিকাণ্ডের সময় লামিশা ইসলাম নামে আরেকজন বুয়েটের শিক্ষার্থী ওই বিল্ডিংয়ে ছিলেন। তিনিও মারা গেছেন। লামিশা ২২ ব্যাচের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত ৪টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ৪৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিতের পর রাজারবাগ পুলিশ হাসপাতালে আরও একজন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। এ ছাড়া শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢামেকে ভর্তি আছেন আরও ২২ জন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

এসজিএন/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন