29 C
আবহাওয়া
১০:২৭ অপরাহ্ণ - মে ৩০, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় জমি নিয়ে সংঘর্ষে নারী-বৃদ্ধসহ আহত ৫

আনোয়ারায় জমি নিয়ে সংঘর্ষে নারী-বৃদ্ধসহ আহত ৫

সংঘর্ষ

বিএনএ, আনোয়ারা: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ক্রয়কৃত জমিতে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছে নারীসহ ৩জন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ২টার সময় উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নেে পূর্ব বারখাইন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দিপংকর মজুমদার হামলার সাথে জড়িত ৮জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আহতরা হলেন- দিপংকর মজুমদার (৪২), সুমন্ত মজুমদার (৫৩), বৃদ্ধা রাধা মজুমদার (৭২)। এছাড়াও আরো বেশ কয়েকজন আহতের ঘটনা ঘটেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী সন্তুোষ  মজুমদার থেকে জায়গা ক্রয় করে দিপংকর মজুমদার। তারা সেখানে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। পরে ক্রয়কৃত এই জমি থেকে মাটি কাটতে গেলে  বিবাদী সুব্রত মজুমদাররা বাঁধা সৃষ্টি করে। পরে এক পর্যায়ে সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করে। এতে নারী বৃদ্ধসহ বেশ কয়েকজন গুরোতর আহত হয়। পরে স্থানীয় ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসাপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে চমেক হাসপাতালে রেফার করা হয়।

এ বিষয়ে আনোয়ারা থানার সেকেন্ড অফিসার এস আই শাহীদ হোসাইন বলেন, জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় এক গ্রুপ মারাত্মকভাবে আহত হয়েছে। তারা অভিযোগ দায়ের করেছি। এটি মামলার প্রক্রিয়ায় রয়েছে।

বিএনএ/ নাবিদ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: দুই আঞ্চলিক নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর