24 C
আবহাওয়া
১২:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে জাতীয় বীমা দিবস পালিত

খাগড়াছড়িতে জাতীয় বীমা দিবস পালিত


বিএনএ, খাগড়াছড়ি : সারাদেশের ন্যায় “আমার জীবন আমার সম্পদ,বীমা করলে থাকবে নিরাপদ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে পালিত হলো জাতীয় বীমা দিবস-২৩। বুধবার (১ মার্চ) সকাল ৯ টায় জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। জেলা প্রশাসনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার খাগড়াছড়ির উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মুনতাসির জাহান, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান, চিফ জোনাল ম্যানেজার মোহাম্মদ সেলিম, জোনাল সহম্যানেজার ইসমাইল হোসেন সবুজ, খাগড়াছড়ি জেলা তথ্য কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও বীমা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

বিএনএ/আনোয়ার , এমএফ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে