27 C
আবহাওয়া
৬:০৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চালু হলো রেলে নতুন টিকিট পদ্ধতি

চালু হলো রেলে নতুন টিকিট পদ্ধতি


বিএনএ, ঢাকা: টিকিট বিক্রিতে কালোবাজারি রোধে রেলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে ‘টিকিট যার, ভ্রমণ তার’ নতুন পদ্ধতির টিকিট ব্যবস্থার উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বুধবার (১ মার্চ) সকাল ৮টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে টিকিট কাটার নতুন এ পদ্ধতি উদ্বোধন করেন তিনি।

সকালে মন্ত্রী কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের জানান, এনআইডি দিয়ে কাটতে হবে টিকিট। শুধু তাই নয়, ভ্রমণের সময় রাখতে হবে এটি। টিকিটে দেয়া তথ্যের সঙ্গে পরিদর্শিত এনআইডির সঙ্গে মিল না থাকলে যাত্রী অবৈধ বলে গণ্য হবেন। আজ সকাল থেকে তা কার্যকর হলো।

মন্ত্রী আরও বলেন, টিকিট কালোবাজারি প্রতিরোধে এ সিদ্ধান্ত রেলের। পর্যায়ক্রমে স্মার্ট বাংলাদেশ গড়তে আরও উদ্যোগ নেওয়া হবে।

আজ সকাল ৮টা থেকে ট্রেনের টিকিট কেটে ভ্রমণ করতে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে এ ব্যাপারে স্বচ্ছতা আনতে রেলবহরে যোগ হলো পস মেশিন।

এর আগে ১৫ ফেব্রুয়ারি রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘টিকিট যার, ভ্রমণ তার’ এ স্লোগানে জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করতে হবে। অন্য কারও তথ্য ব্যবহার করে ভ্রমণ করলে জরিমানা করা হবে। যাত্রীর টিকিটের সঙ্গে মেলানো হবে জাতীয় পরিচয়পত্রের তথ্য। না মিললে বিনা টিকিটে যাতায়াত করছেন বলে তাকে অভিযুক্ত করা হবে। এরপর মুখোমুখি হতে হবে জরিমানার। ১ মার্চ থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ