26 C
আবহাওয়া
৩:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নোবিপ্রবিতে বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ বিষয়ক কর্মশালা

নোবিপ্রবিতে বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ বিষয়ক কর্মশালা


বিএনএ, নোবিপ্রবি : ভাষার মাসে বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি নির্মাণ বিষয়ক বিশেষ কর্মশালার আয়োজন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) একমাত্র সাহিত্য সংগঠন ‘শব্দকুটির’। মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স কক্ষে এই অনুষ্ঠান হয়।

এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক  রাশেদ হাসান। তিনি বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি নিয়ে বিশদ আলোচনা করেন।

অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি রাশেদ হাসানকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন শব্দকুটিরের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা বিপ্লব মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কিশোয়ার জাহাজ তুলি,  প্রভাষক ফারহান করিম ভিকি ও শব্দকুটিরের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন রাহিদ।

অনুষ্ঠানে শব্দকুটিরের সদস্যরাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের