23 C
আবহাওয়া
১০:২৮ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » কে কি বললো তা নিয়ে ভাবছে না কমিশন: সিইসি

কে কি বললো তা নিয়ে ভাবছে না কমিশন: সিইসি

স্মৃতিসৌধে নতুন কমিশনের সদস্যরা

বিএনএ ডেস্ক, ঢাকা: কে কি বললো তা নিয়ে না ভেবে কমিশনের দায়িত্ব একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া। কমিশন সেই প্রস্তুতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (১ মার্চ) সকালে কমিশনের নতুন সদস্যদের নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিইসি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বর্তমান কমিশন বদ্ধপরিকর। দায়িত্ব পালনে তাদের উপর কোন রাজনৈতিক দলের চাপ নেই উল্লেখ করে সিইসি বলেন, চাপের কোন প্রশ্নই আসে না। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে। সফলতা কী হয়, সেটা সবাইকে জানানো হবে।

হাবিবুল আউয়াল বলেন, কমিশন প্রত্যাশা করে সমঝোতার বিষয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকা কি হবে সেটি আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বেদির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ইসি’র নতুন সদস্যরা।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স