23 C
আবহাওয়া
৭:১৯ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ইউক্রেনে নো ফ্লাই জোনের অনুরোধ প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

ইউক্রেনে নো ফ্লাই জোনের অনুরোধ প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

ইউক্রেনে নো ফ্লাই জোনের অনুরোধ প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনের উপর নো-ফ্লাই জোন করার জন্য কিয়েভের অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন: ইউক্রেনে যুদ্ধাপরাধের কোনো প্রমাণ নেই।

হোয়াইট হাউসের মুখপাত্র জেনিফার সাকি মঙ্গলবার (১ মার্চ) সকালে ইউক্রেনের উপর একটি নো-ফ্লাই জোন প্রতিষ্ঠার জন্য কিয়েভের অনুরোধ সম্পর্কে এ কথা বলেছেন। সাকি আরও বলেন: নো-ফ্লাই জোন করতে হলে সংশ্লিষ্ট অঞ্চলে সেনা উপস্থিতি প্রয়োজন। তা করা হলে পরিস্থিতি রাশিয়ার সঙ্গে একটি যুদ্ধের দিকে মোড় নেবে। আমরা সেটা চাই না।

হোয়াইট হাউসের এই মুখপাত্র জানান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদারের ব্যাপারটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলিনস্কি ইতোপূর্বে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার স্থায়ী সদস্যপদ প্রত্যাহার করার আহ্বান জানিয়েছিলেন। সেইসঙ্গে ইউক্রেনের  উপর একটি নো-ফ্লাই জোন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর