23 C
আবহাওয়া
১:০৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও ১১৩

চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও ১১৩

করোনাভাইরাস

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ১১৩ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ৩৪ হাজার ৯৯৯ জন। চট্টগ্রামে করোনার টিকাদান কার্যক্রমে সর্বশেষ টিকা নিয়েছেন ১৩ হাজার ৯৭ জন। এখন পর্যন্ত ২ লাখ ৬৯ হাজার ১৪৮ জন টিকা নিয়েছেন।

সোমবার (১ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৮টি নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ২৬ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৩২ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬৪টি নমুনা পরীক্ষা করে ১৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৮টি নমুনা পরীক্ষা করে ৭ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২২০টি নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।এ ছাড়া জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৫টি নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

বিএনএ/ওজি 

 

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা