27 C
আবহাওয়া
৬:৪৯ পূর্বাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে আর্থিক প্রতিষ্ঠানে অফিসে চুরি

বোয়ালখালীতে আর্থিক প্রতিষ্ঠানে অফিসে চুরি


বিএনএ, বোয়ালখালী : চট্টগ্রামের বোয়ালখালীতে আর্থিক প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর নিয়ন্ত্রণধীন পশ্চিম শাকপুরাস্থ (সদারামপাড়া) সমিতির অফিসের বিভিন্ন মালামাল চুরি হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) গভীর রাতে চুরি হয়েছে বলে সমিতির পক্ষে সভাপতি কণা দে বোয়ালখালী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অফিসের ৩টি সিলিং ফ্যান, ২৮টি চেয়ার, ওজন মাপার ১টি মেশিন ও ১টি পানির ফিল্টার সহ বিভিন্ন সরঞ্জামাদি আনুমানিক ৭০ হাজার টাকার মালামাল  চুরের দল নিয়ে গেছে ও অফিসের ফাইলপত্র তছনছ করে।

বিগত ৩ জুলাই ২০২৫ ইং পূর্ব শাকপুরা  এসডিএফ এর গ্রাম সমিতির অফিস কক্ষের মালামাল চুরি হয়েছে বলে সমিতির পক্ষে রমা ভট্টাচার্য বোয়ালখালী থানায় তৎকালীন সময়ে অভিযোগ দায়ের করেন। উপরে উল্লেখিত মালামালগুলো নিয়ে যায় বলে অভিযোগ সূত্রে জানা যায়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ