27 C
আবহাওয়া
৫:০৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » নতুন এক টুর্নামেন্টের ঘোষণা বিসিবির

নতুন এক টুর্নামেন্টের ঘোষণা বিসিবির


বিএনএ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন এক টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে । এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। ক্রিকেটারদের যেন দীর্ঘদিন খেলার বাহিরে থাকতে না হয় তাই এই আয়োজন।

’অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’ দেশের ঘরোয়া ক্রিকেটে যোগ করতে যাচ্ছে নতুন এক মাত্রা। দেশের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারদের নিয়ে গঠিত মোট তিনটি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। দলগুলো হলো- ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। ধূমকেতু একাদশের অধিনায়ক হিসাবে থাকছেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস, দুর্বার একাদশের অধিনায়ক হিসাবে থাকছেন নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশের অধিনায়ক হিসাবে থাকছেন আকবর আলী ।

প্রায় আড়াই কোটি টাকা বাজেটের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ ডে নির্ধারণ করা হয়েছে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি। ৯ ফেব্রুয়ারি ফাইনাল। প্রতিদিন বিকেল ৪টা থেকে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ। দর্শকদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ইস্টার্ন গ্যালারিতে ১০০ টাকা, নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডে ২০০, ক্লাব হাউজে ৫০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ডে ১,০০০ টাকা।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা